শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাউন্সিলর হওয়ার আগেই রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ডে ডাস্টবিন স্থাপন করলেন নাইম

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৮ আগস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
কাউন্সিলর হওয়ার আগেই রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ডে ডাস্টবিন স্থাপন করলেন নাইম

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইম।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানের সংকট রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে বাসিন্দারা ময়লা দিতে পারেন। তবে ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক সময় যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়া ও দুর্গন্ধের সৃষ্টি হয়।

এ সমস্যা বিবেচনায় নিয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন বিপ্লব রহমান নাইম। এতে পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পরও বাসিন্দারা নির্ধারিত স্থানে ময়লা রাখতে পারবেন। পরে পরিচ্ছন্নতাকর্মীরা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান আয়োজকরা।

ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাইমের এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিপ্লব রহমান নাইম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মানুষের পাশে থেকে কাজ করার ধারাবাহিকতায় এবার ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, “রাজশাহী শহর আমাদেরই। তাই শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা সবার দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।”

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ডাস্টবিন স্থাপনের পাশাপাশি এগুলো যথাযথভাবে ব্যবহারে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উদ্যোক্তা বিপ্লব রহমান নাইম বলেন, “আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলা নিয়ে মানুষের যে সমস্যা হতো, সেটি বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “রাজশাহী একটি গ্রীন সিটি। ২৬ নম্বর ওয়ার্ডকেও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, সবাইকে সচেতনভাবে এগুলো ব্যবহার করতে হবে।”

কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে নাইম জানান, পরিচ্ছন্নতার পাশাপাশি ওয়ার্ডের রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়কবাতি, নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুবসমাজ ও খেলাধুলার উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান তাঁর অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

উদ্যোক্তাদের আশা, ডাস্টবিন ব্যবহারে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা বাড়লে ২৬ নম্বর ওয়ার্ডে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।

rbcnewsbd.com
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট ২০২৬