বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ হাজার ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে আলোচনা

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর প্রচার ও সফল বাস্তবায়ন নিয়ে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর ভেড়িপাড়ার পিটিআই অডিটোরিয়ামে এ টাউনহল সভার আয়োজন করা হয়। রূপালী ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ এবং সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকা ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে এসব তহবিলের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরেন বক্তারা।

দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল উদ্যোক্তা ও বিভিন্ন অংশীজনের নানা প্রশ্নের উত্তর দেন এবং পুনঃঅর্থায়ন স্কিমের সুযোগ ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

টাউন হল সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত এ টাউন হল সভায় রূপালী ব্যাংক পিএলসি আয়োজনের দায়িত্ব পালন করে এবং লিড ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সমন্বয়ের দায়িত্ব পালন করে।

আরবিসি/২২ সেপ্টেম্বর'২৬/ রোজি

rbcnewsbd.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬