নারীদের সুস্থতা ও আত্মবিশ্বাস বাড়াতে রাজশাহীতে লেডিস জিমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : নারীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে 'ফিটনেস ওয়ার্ল্ডে'র শুধুমাত্র নারীদের জন্য নতুন শাখা লেডিস জিম। নারীদের নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জিমের স্বত্বাধিকারী শাহিদা জান্নাত বৃষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিতা ও কেক কাটার মাধ্যমে মহানগরীর সাগরপাড়া স্বচ্ছ টাওয়ার সামনে অবস্থিত এই লেডিস জিমের উদ্বোধন করেন নারী উদ্যোক্তা শাহিদা জান্নাত বৃষ্টি।
এ সময় শাহিদা জান্নাত বৃষ্টি জানান, নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলা এবং শরীরচর্চার প্রতি আগ্রহী করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। নারীরা যেন শারীরিক ও মানসিক ভাবে নিজেদের ফিট রাখতে পারেন সে চিন্তা থেকেই এই জিমের উদ্বোধন করা হয়েছে। তারা যেন তাদের সুবিধা অনুযায়ী সময়ে নিয়মিত ব্যায়াম করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
শাহিদা জান্নাত বৃষ্টি আরও জানান, বর্তমান সময়ে কর্মব্যস্ততা, অনিয়মিত জীবনযাপন ও শারীরিক পরিশ্রমের অভাবে অনেক নারী নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই নারীদের উপযোগী পরিবেশে নিয়মিত ব্যায়ামের সুযোগ তৈরি করতে এই জিমের যাত্রা শুরু হয়েছে।
অফার বিষয়ে তিনি বলেন, ১ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে যারা ভর্তি হবেন তারা মাত্র ১ হাজার টাকায় ভর্তি হতে পারবেন। কিন্তু যারা ১০ অক্টোবরের পরে লেডিস জিমে ভর্তি হবেন তারা এই অফার পাবেন না। তাই ১-১০ অক্টোবরের মধ্যে যারা ভর্তি হবেন শুধুমাত্র তারাই এই অফারের সুবর্ণ সুযোগ পাবেন
তিনি আরও বলেন, নারীরা যেন নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হোন এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন এ প্রত্যাশা নিয়েই এই লেডিস জিমের উদ্যোগ নেওয়া হয়েছে।
লেডিস জিমে ভর্তি হতে আসা নাবিলা, আশা ও কচি জানান, তারা নিজেদের শারীরিক ও মানসিক ভাবে নিজেদের সুস্থ রাখতে এই জেমে ভর্তি হতে এসেছেন। তাছাড়া এই লেডিস জিমের লোকেশন নগরীর প্রাণকেন্দ্রে হওয়ায় তাদের যাতায়াতের কোন সমস্যা হবে না বলেও জানান তারা।
তৃণা, অণুশ্রী ও সাফাও ভর্তি হতে এসেছেন এই লেডিস জিমে। তারা বলেন, নিজেকে ফিট রাখতে জিমের কোন বিকল্প নেই। জিম করলে ডিপ্রেশনসহ নানা রোগব্যাধি থেকেও মুক্ত থাকা যায়।
লেডিস জিমের নারী প্রশিক্ষকরা জানান,পুরুষের পাশাপাশি নারীদের ফিট থাকা অধিক গুরুত্বপূর্ণ। অনেক নারী বাইরে বের হতে পারেন না। তাদের মানসিক ও শারীরিক অবস্থা ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা জরুরী। নিয়মিত শরীরচর্চা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও জানান, ইয়োগা, কার্ডিও, ওয়েট লিফটিং ও জুম্বাসহ ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ নারীদের জীবনে অনন্য ভূমিকা রাখে। বেশিরভাগ নারী এ সম্পর্কে জানেন না। তবে নিজেদের সুস্থ রাখতে স্বাস্থ্যসচেতন নারীরা জিমে জয়েন করা উচিত বলে উল্লেখ করেন তারা।