রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজশাহীর পদ্মা কনভেনশন সেন্টারে গণঅধিকার পরিষদের রাজশাহী বিভাগীয় উপকমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর ও সংগঠনটির অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মীর মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী আক্তার, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. সাবির হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল আলিম।

মতবিনিময় সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিসি /৩ অক্টোবর'২৬/ রোজি

rbcnewsbd.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬