বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কিশোর অপ'রাধ রোধে পরিবার-সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান আরএমপি কমিশনারের

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
কিশোর অপ'রাধ রোধে পরিবার-সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান আরএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার : কিশোর অপ'রাধ রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

তিনি বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। পরিবারে সন্তানের প্রতি যথাযথ নজরদারি, সামাজিক সচেতনতা এবং কিশোরদের মানসিক বিকাশে ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি।

বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় বাংলাদেশ বেতার, রাজশাহীতে ‘কিশোর অপরাধ, বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক বিশেষ ফোন-ইন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।

ফোন-ইন অনুষ্ঠানে কিশোর অপরাধের বর্তমান পরিস্থিতি, অপরাধে জড়িয়ে পড়ার পেছনের কারণ এবং কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে পারিবারিক পরিবেশ, সামাজিক বাস্তবতা ও মানসিক বিকাশের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি কিশোরদের সঠিক পথে রাখতে পরিবার ও সমাজের দায়িত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় নিয়েও আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিবারে সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ এবং কিশোরদের জন্য ইতিবাচক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

rbcnewsbd.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬