বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
তালা ভাঙচুর করে ধাম দখলের অভিযোগ, মুখোমুখি ট্রাস্টি বোর্ড ও অপর পক্ষ

রাজশাহীর গোদাগাড়ীতে খেতুরি ধামে অস্থিরতা, স্থবির হয়ে পড়েছে কার্যক্রম

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে খেতুরি ধামে অস্থিরতা, স্থবির হয়ে পড়েছে কার্যক্রম

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চার শত বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান খেতুরি ধাম ঘিরে বিরোধ ও অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীণ বিরোধ, ব্যবস্থাপনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং সর্বশেষ তালা ভাঙচুর করে ধাম দখলের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডের সদস্য সুনন্দ দাস রতনকে অন্য সদস্যদের সম্মতিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামের ম্যানেজার গোবিন্দের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য। এমনকি জেলা পর্যায়ের বিএনপির একজন শীর্ষ নেতারও সংশ্লিষ্ট মহলের প্রতি সমর্থন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে কয়েক দফায় সংশ্লিষ্ট মহল প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ দেয় এবং ধামে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে। এ সময় খেতুরি ধামে আসা ধর্মপ্রাণ মানুষকেও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে কয়েক দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২০ জুন বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দলটির কেন্দ্রীয় নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মেজর জেনারেল শরীফ উদ্দিন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধুসহ কয়েকজন নেতা খেতুরি ধাম পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উদ্ভূত পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।

সর্বশেষ চলতি বছরের ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রবীর কুমার রায় বরাবর ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আবেদন করে একটি পক্ষ।

ট্রাস্টি বোর্ডের অভিযোগ, ওই আবেদনের পর ১৩ নভেম্বর খেতুরি ধামের ম্যানেজার গোবিন্দের সহযোগিতায় বিভিন্ন স্থানের তালা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ধামের নিয়ন্ত্রণ নেওয়া হয়। বর্তমানে ওই পক্ষের প্রায় ১০ জন ধামে সার্বক্ষণিক অবস্থান করছেন বলে ম্যানেজার গোবিন্দ ও স্থানীয় দীপলাল কর্মকার জানিয়েছেন। তাদের দাবি, ট্রাস্টি বোর্ডের সদস্যরা সেখানে আসছেন না। ম্যানেজার নিজ চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুজন ডিএসবি সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন এবং প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম পরিস্থিতির ওপর নজর রাখছেন।

তবে ম্যানেজার গোবিন্দ ট্রাস্টি বোর্ডের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে চোর সাব্যস্ত করতে ট্রাস্টি বোর্ডের সদস্যরা নানা কটু কথা বলছেন। নিজেদের দোষ আড়াল করতেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

খেতুরি ধামের ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ নারায়ণ সরকার বলেন, খেতুরি ধামকে অস্থিতিশীল করতে একটি মহল নানা অপচেষ্টা চালাচ্ছে। ধামের অর্থসম্পদ তছরুপের সঙ্গে ম্যানেজার গোবিন্দও জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ধামে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাস্টি বোর্ডের সভাপতি টেলিফোনে বিষয়টি জানানোর পর ধামে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও কোনো অভিযোগ যায়নি। তবে ট্রাস্টি বোর্ডের সভাপতি টেলিফোনে বিষয়টি জানানোর পরপরই প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের মতে, চার শত বছরের ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ও পবিত্রতা বজায় রাখতে বিরোধের নিরপেক্ষ তদন্ত এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে যাতায়াত ও উপাসনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

rbcnewsbd.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬